• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৪:১৩ দুপুর

শার্শায় মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও গাঁজাসহ আটক ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে ২০০ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ২ যুবককে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন, শার্শার রাজনগর গ্রামের মনু মিয়ার ছেলে আবু সাঈদ (২১) ও গোড়পাড়া গ্রামের জাহান আলী খানের ছেলে সবুজ খান (৩৫)।

পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে রাজনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুবেল ব্যাপারীর বাড়ির সামনে শালতা থেকে শাড়াতলা বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পোটলায় থাকা ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক আবু সাঈদ ও ঘটনার সঙ্গে জড়িত পলাতক আরও দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।

অপরদিকে, পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের জাহান আলী খানের ছেলে সবুজ খান (৩৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) পাকশিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাকশিয়া বাজারের ব্রিজসংলগ্ন উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে সবুজ খানকে আটক করা হয়।

পুলিশের দাবি, তার হেফাজত থেকে ২০০ বোতল ‘উয়ানসেরেক্স কফ সিরাপ’ এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিসহ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আরও তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]