• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ০৮:৫৫ সকাল

ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ফাইল ফটো

ভারতের উত্তরাখণ্ডে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর কম্পন ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তরাখণ্ডের চামোলি এলাকায়। ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

এনসিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ৩০ দশমিক ১০৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৯ দশমিক ৫৬১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত হওয়ার পর দিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভূত হওয়ার কথা জানান।

দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভূমিকম্পের সময় তাঁর সোফা নড়তে দেখেছেন। দিল্লির বিভিন্ন এলাকা থেকে কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়ে আরও অনেকে পোস্ট করেন।

এদিকে ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে ভূমিকম্প নিয়ে মজার পোস্ট ও মিম শেয়ার করেন।

এর আগে একই দিন ভারতের আসামের নাগাঁও জেলায় ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এনসিএস জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে আঘাত হানা ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল ২৬ দশমিক ৪২৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩ দশমিক ০৬০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে উত্তরাখণ্ডের চামোলিতে আঘাত হানা ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]