বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের সার্বিক পরিস্থিতি, সমস্যা ও বিভিন্ন বিষয়ে কথা শুনবেন। পাশাপাশি আবরার ফাহাদ হত্যা মামলার বিচারপ্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা সম্ভব, তা নিয়েও আলোচনা হতে পারে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, দেশে ফেরার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথম আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং বর্তমান পরিস্থিতির কথা শুনবেন।
প্রয়োজনে সরকার ও প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের পাশে দাঁড়াবেন বলেও জানান ছাত্রদলের এই দুই নেতা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর