• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৪:৫৫ দুপুর

সিরাজগঞ্জে ৮৫২ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিলো খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

​মেধার স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জের ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মানবকল্যাণমুখী প্রতিষ্ঠান 'খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন'।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি ও সনদ তুলে দেওয়া হয়। ​ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

এ সময় তিনি বলেন, "ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তিতে আমাদের শপথ হোক ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া। সত্য কথা বলা, প্রতারণা থেকে দূরে থাকা, নিজের স্বার্থের চেয়ে অন্যের অধিকারকে অগ্রাধিকার দেওয়া এবং আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।"

​সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন, বেলকুচি থানার অফিসার ইন-চার্জ মোক্তারুজ্জামান। ​ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)।

​ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের সঞ্চালনায় শিক্ষার্থীদের জন্য আয়োজিত মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক পর্ব “মেধায় মাতি” উপস্থিত সবার নজর কাড়ে। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেল। ​ এ সময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টা মো. শামছুল আলমসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন মেধাবৃত্তির পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা এবং অসচ্ছল কর্মক্ষম ব্যক্তিদের স্বাবলম্বী করতে 'ছাদকা-ই-জারিয়া' হিসেবে এককালীন মূলধন প্রদানসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]