ঐক্য-সেবা-উন্নয়ন, মানুষের পাশে, সবসময়- এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন ডাক্তার নুরুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়জুর রহমান। বক্তৃতা করেন ডাক্তার কমল কুমার দাস, প্রধান শিক্ষক খন্দকার ফিরোজ আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন এ মেডিকেল ক্যাম্প পরিচালনা কমিটির আহবায়ক হেলাল উদ্দিন।
এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, রাজবাড়ীর সাবেক সিভিল সার্জন ডাক্তার নুরুল আমিন, গাইনী ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডাঃ রহমতুন্নেসা কেয়া, ডাক্তার মোহাম্মদ সুলতান উদ্দিন জাহিদ, কমল কুমার দাস ও ডাক্তার মোহাম্মদ রহমত আলী শেখ। এ মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর