• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ১২:২২ দুপুর

মন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে ঢাকায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ছবি: সংগৃহীত

তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধের হুঁশিয়ারির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

চালকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাদের অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। গাড়ি ছাড়ানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়েও সময়মতো গাড়ি ফেরত পাচ্ছেন না তারা। এর প্রতিবাদে বাধ্য হয়ে সড়কে নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা।

অবরোধে অংশ নেওয়া এক অটোরিকশাচালক বলেন, সড়কে গাড়ি চলাচল করতে না দেওয়া এবং কোনো কারণ ছাড়াই গাড়ি ডাম্পিংয়ে পাঠানোই তাদের মূল অভিযোগ। ইউটার্ন নেওয়ার সময়ও গাড়ি জব্দ করা হচ্ছে। পরে গাড়ি ছাড়াতে গেলে নানা অজুহাতে ঘোরানো হয় বলে দাবি করেন তিনি।

ওই চালক আরও বলেন, কয়েকজন চালক গাড়ি ছাড়ানোর স্লিপ হাতে নিয়ে ঘুরছেন। নির্ধারিত দিনে গাড়ি ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এ-সংক্রান্ত কাগজপত্রও তাদের কাছে রয়েছে বলে জানান তিনি।

চালকদের ভাষ্য, গাড়ি আটকে রাখায় তাদের আয় বন্ধ হয়ে যাচ্ছে। এতে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন অনেকে। কেউ কেউ ঋণ করে অটোরিকশা কিনেছেন। কিন্তু গাড়ি চালাতে না পারায় ঋণের কিস্তি পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে।

আরেক অটোরিকশাচালক বলেন, পুরো ঢাকা শহরে গাড়ি চালানোর দাবি করছেন না তারা। বরং যেসব সড়কে অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে, সেসব সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ চান।

তিনি অভিযোগ করেন, মিরপুর রোডে অটোরিকশা চলাচল করতে দেওয়া হয় না এবং চালকেরাও সেখানে গাড়ি চালান না। কিন্তু এখন ধানমন্ডি সড়কেও চলাচলে বাধা দেওয়া হচ্ছে। ওই সড়কে গেলেই গাড়ি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

চালকদের দাবি, অটোরিকশা চলাচলের জন্য নির্ধারিত সড়কগুলোতে তাদের চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে এবং জব্দ করা গাড়ি দ্রুত ফেরত দিতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]