• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
আবু সাঈদ
জামালপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ১১:০২ রাত

ইট তৈরির মেশিনে পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের মাদারগঞ্জে ইট তৈরির মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ইটভাটায় কাদা দিয়ে কাঁচা ইট তৈরির কাজ চলছিল। এ সময় মাহিন্দ্র ট্রাক্টরচালিত মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন লিয়াকত আলী। পরে স্বজন ও ইটভাটার শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লিয়াকত আলী ওই ইটভাটার মালিক আলহাজ নজরুল ইসলামের ভাগনে। তিনি দীর্ঘদিন ধরে ইটভাটাটির রক্ষণাবেক্ষণ ও সুপারভাইজারের দায়িত্ব পালন করে আসছিলেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম রনি বলেন, লিয়াকত আলীকে জরুরি বিভাগে আনার পর পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান বলেন, লিয়াকত আলী ভালো মানুষ ও দলের সক্রিয় নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে তাঁরা শোকাহত।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]