• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ০৫:২১ বিকাল

কুমিল্লায় বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহী ফয়সাল নামে এক যুবকের। ঘটনাটি ঘটে সোমবার (১২ অক্টোবর) দুপুর ১১ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্নে।

নিহত ফয়সাল (২২) পিতা অজ্ঞাত বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের বাসিন্দা। দেবীদ্বার থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ফয়সাল (২২) তার একজন বন্ধুকে নিয়ে জিকসার মনোটন মোটর সাইকেল যোগে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজার থেকে বুড়িচং উপজেলার কংশনগর বাজারে যাওয়ার পথে গঙ্গানগর দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্নে পৌঁছারপর কুমিল্লা থেকে ব্রাক্ষনবাড়িয়া গামী একটি (ঢাকা মেট্রো-ব-১৪-৪১৫৫ নং) যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর মোটর সাইকেল আরোহী অজ্ঞাত (২২) মারাত্মক আহত হন।

তাকে দ্রুত ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা বাসটিকে আটক করে রাখে। দূর্ঘটনার পর স্থানীয়রা প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে দেবীদ্বার থানার একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যান চলাচল স্বাভাবিক করেন।

এ ব‍্যপারে ঘচনাস্থলে যাও মীরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোনে জানান, আমরা ঘটনাস্থলে আছি। এখানে দূর্ঘটনার কোন আলামত পাইনি। লাশ, মোটর সাইকেল, বাস কোন কিছুই দেখতে পাচ্ছিনা।স্থানীয়রাও কিছু বলতে পারছেননা। আমরা বেলা সোয়া ৩ টা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছি।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল একদল পুলিশ পাঠিয়েথি। শুনেছি সড়ক দূর্ঘটনার কোন আলামত পায়নি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]