‘ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও অগ্নিকাণ্ড/ভূমিকম্প বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগের সময় নিজেদের সুরক্ষায় করণীয় বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসাইন মাস্টার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী বিএডিসি মানিক রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মিঠুন কুন্ডু, সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল শাহিন, টিম লিটার শাহ্ আলম উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার প্রমূখ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর