ময়মনসিংহের গৌরীপুরে বসতবাড়িতে অবৈধভাবে মজুত করা ৬০০টি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর)বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত গৌরীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গাঁও গৌরীপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, জেলা এনএসআই, ময়মনসিংহের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁও গৌরীপুর গ্রামের বাসিন্দা তানভির আহমেদ (২১) এর বসতবাড়ি থেকে ফ্রেশ ও ওমেরা কোম্পানির ৬০০টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান মোবাইল কোর্ট পরিচালনা করেন। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৫ ধারায় ওই যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর