টাঙ্গাইলের মির্জাপুরে ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রাম থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
এ উপলক্ষে গোড়াইল গ্রামের মোখলেচুর রহমানের বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম।
এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
সাজু/নিএ
সর্বশেষ খবর