• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৯:১৮ রাত

বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পরিদর্শক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জেলার আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানা ও ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই দায়িত্ব বণ্টন ও বদলির নির্দেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জামিরুল ইসলামকে আদমদীঘি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পুলিশ অফিসের ওআর হেডকোয়ার্টার্সে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. একরামুল হোসাইনকে শেরপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে পৃথক আরেকটি আদেশে আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন দায়িত্বে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে মোসা. খুরশীদা বানু (কনা)-কে পুলিশ কন্ট্রোল রুমে, মো. আমবার হোসেনকে ক্রাইম অ্যান্ড অপস শাখায়, খন্দকার ফরিদ হোসেনকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে, মো. কামরুজ্জামানকে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এবং মো. নুর আলমকে সদর পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]