• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ দুপুর

বাংলাদেশ ইয়ুথ প্রথম মডেল ইউএন এর সম্মেলন শুরু হচ্ছে আগামী ১৬ ও ১৭ অক্টোবর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস (বিওয়াইএমইউএন) ২০২৬। দুই দিনব্যাপী এ সম্মেলন আগামী ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলার ১৬ থেকে ২৬ বছর বয়সী তরুণেরা এতে অংশ নেবেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান ফিউচার বাংলাদেশ এ তথ্য জানিয়েছে। সম্মেলনে অংশগ্রহণের নিবন্ধন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.bymun.org ওয়েবসাইটে।

সংবাদ সম্মেলনে উক্ত সম্মেলনের মহাপরিচালক মো. আসিফুজ্জামান বলেন, প্রতিনিধিরা যেন গভীরভাবে গবেষণা, আলোচনা ও সমঝোতার মাধ্যমে আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন সেভাবেই সম্মেলনটি সাজানো হয়েছে। একাডেমিক মান বজায় রাখার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করাও এর লক্ষ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘নীতি ও তারুণ্যের সংযোগ’প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য তরুণদের নীতি প্রণয়ন, কূটনৈতিক আলোচনা, গবেষণা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেওয়া। শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির মাধ্যমে তারুণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষি উদ্ভাবন ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া হবে এ সম্মেলনের মূল ভাবনা।

আসন্ন এ সম্মেলনে ছয়টি কমিটি থাকবে। এগুলো হলো বাংলাদেশের জাতীয় সংসদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং ইন্টারন্যাশনাল প্রেস। এর মধ্যে ইন্টারন্যাশনাল প্রেস কমিটির প্রতিনিধিরা সাংবাদিকের ভূমিকায় পুরো সম্মেলনের কার্যক্রম তুলে ধরবেন।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও যুব সংগঠনের তরুণেরা সম্মেলনে প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। দেশের ৬৪ জেলা ও আট বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান এবং যুব সংগঠনগুলোকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিওয়াইএমইউএন ২০২৬-এর মহাসচিব আবদুল্লাহ আল মোক্তাদির রায়হান বলেন, ‘নীতি কীভাবে তৈরি হয়, তা বোঝার সুযোগ পাওয়ার অনেক আগেই তরুণেরা নীতির প্রভাবের মুখোমুখি হন। বিওয়াইএমইউএন ২০২৬ তাদের সেই প্রক্রিয়ার কাছাকাছি নিয়ে আসতে চায়, যেখানে তাদের গবেষণা করতে হবে, দর-কষাকষি করতে হবে, ভিন্ন অগ্রাধিকার শুনতে হবে এবং একটি কাঠামোবদ্ধ কূটনৈতিক পরিবেশে সমাধানের দিকে এগোতে হবে।’

সম্মেলনের প্লেনারি প্রেসিডেন্ট মো. সাদমান সারার জানান, প্রত্যেক প্রতিনিধি যে জেলা থেকেই আসুন না কেন, তাদের কথা বলার সমান সুযোগ নিশ্চিত করতে চান তারা।

ফিউচার বাংলাদেশের নির্বাহী পরিচালক রেদোয়ান আহমেদ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তরুণেরা। নেতৃত্ব শুধু বক্তৃতায় তৈরি হয় না, দায়িত্ব নেওয়ার অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠে। এই সম্মেলন তরুণদের শোনা, যুক্তি দেওয়া এবং সবাইকে নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর দক্ষতা অর্জনে সহায়তা করবে।

সম্মেলনটি আয়োজন করছে ফিউচার বাংলাদেশ। সংবাদ সম্মেলনে সম্মেলনের লক্ষ্য, প্রতিপাদ্য, কমিটি ও অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়। সম্মেলনের প্রতিপাদ্য ‘নীতি ও তারুণ্যের সংযোগ’। থিম: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির মাধ্যমে তারুণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষি উদ্ভাবন ও টেকসই উন্নয়ন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]