• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৩০ দুপুর

শিলখুড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন, আহবায়ক খালেক, সদস্য সচিব জুবায়ের 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ‍্যরাতে উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত এক পত্রের মাধ‍্যমে এই কমিটি ঘোষনা করা হয়।

ওই ইউনিয়নেই ৩১ সদস‍্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি দেয়া হয়েছে। কমিটির আহবায়ক হিসেবে মোঃ আব্দুল খালেক ও সদস্য সচিব হিসেবে মোঃ জুবায়ের হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

ঘোষিত কমিটির আহবায়ক আব্দুল খালেক ও সদস্য সচিব জুবায়ের হোসেন উপজেলা বিএনপি কর্তৃক ঘোষিত আহবায়ক কমিটি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের উপজেলা বিএনপি সুন্দর ও সুশৃঙ্খল কমিটি দিয়ছেন।আমরা আশা করছি আমাদের এই কমিটি আগামী দিনগুলোতে দলের সবাইকে সাথে নিয়ে দলের সন্মানিত চেয়ারম‍্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ও দেশ পূর্নগঠনে এগিয়ে যাব।

উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল বলেন, শিলখুড়ি ইউনিয়নে জাতীয়তাবাদী দলের নেতাদের অতীতের ত‍্যাগ ও সংগ্রামের বিভিন্ন দিক পর্যালোচনা করে ৩১ সদস‍্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নগুলোতেও শীঘ্রই আহবায়ক কমিটি ঘোষনা করা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]