• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
মো. আমজাদ হোসেন রতন
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৪:২১ দুপুর

নাগরপুরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে এমপি লাভলু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের নাগরপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন, স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে, আসন্ন উৎসবের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে এই পরিদর্শন করা হয়। তিনি উপজেলার উল্লেখযোগ্য বেশ কয়েকটি পুজা মণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে রবিউল আউয়াল লাভলু মণ্ডপের প্রতিমার কাজ এবং সাজসজ্জা ঘুরে দেখেন। তিনি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে পূজা পালনে প্রশাসন তথা সরকারের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা শারদীয় দুর্গা পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করব।” পূজা উদযাপন কমিটির সদস্যদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান। সেই সাথে তিনি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরিদর্শনকালে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সমাজসেবা কর্মকর্তা আব্দুল বারি, স্থানীয় নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]