• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:৫৫ রাত

হরমুজ প্রণালিতে দুই দফা ট্যাঙ্কারে হামলা, বাড়ছে উদ্বেগ

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এক দিনের ব্যবধানে দুটি ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি ট্যাঙ্কারের পেছনের অংশ এবং অন্যটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও (UKMTO) পৃথক দুটি সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাঙ্কারের পেছনের অংশে অজ্ঞাত বস্তু আঘাত হানে।

এরপর খাসাব থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল পূর্বে আরেকটি ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানার খবর জানায় ইউকেএমটিও। তবে দুটি হামলার খবর একই জাহাজকে ঘিরে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সংস্থাটি জানিয়েছে, দুটি ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জাহাজগুলোর ক্ষয়ক্ষতি এবং সমুদ্রে পরিবেশগত কোনো বিপর্যয় ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এর আগের দিন শুক্রবার (২০ নভেম্বর) খাসাব উপকূলের কাছে একই ধরনের হামলার শিকার হয় একটি ট্যাঙ্কার। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে এ ঘটনায়ও ইউকেএমটিও সতর্কতা জারি করে।

খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে অবস্থিত, যা হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী এই জলপথ আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। জলপথটি বন্ধে ইরানের পদক্ষেপের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: রয়র্টাস

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]