• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:২০ রাত

বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বরগুনা শহরের আখড়াবাড়ি মন্দির পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিআইজি বলেন, "দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানি বরদাশত করা হবে না। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম), জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন।

সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, বরগুনা আখড়াবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ কর্মকার সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার ১৪৭টি মণ্ডপে আনসার, গ্রাম পুলিশ ও পুলিশের টহল জোরদার করা হবে। একইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]