প্রধানমন্ত্রী তারেক রহমান'র রংপুর আগমণে শুভেচ্ছি ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে বিএনপি, অঙ্গ, সহযোগি সংগঠনগুলো আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে এ আনন্দ মিছিলটি হয়। স্থানীয় বিএনপির দলীয় অফিস থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে তা শেষ হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ।
মিছিলে উপজেলা, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্ৰহণ করে। উল্লেখ্য প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ অক্টোবর সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করে রংপুরে শারদীয় পূজা মন্ডব পরিদর্শন করবেন। এ খবর পাওয়া মাত্রই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি আনন্দ মিছিলটি করে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর