• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ১০:১৪ রাত

বগুড়ার নন্দীগ্রামে সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি করে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনার সময় মো. হোসেন আলী (৩৬) নামের এক ব্যক্তিকে ৪৫০ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম কলেজপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক হোসেন আলী ওই এলাকার মো. হাফিজার রহমানের ছেলে। ডিএনসি বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ অক্টোবর দুপুর ১২টা থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত নন্দীগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া গ্রামস্থ আসামির নিজ দখলীয় তিন কক্ষ বিশিষ্ট একতলা পাকা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার দক্ষিণ দুয়ারী শয়নকক্ষের ভেতর থেকে তাকে আটক করা হয় এবং বিধি মোতাবেক দেহ তল্লাশী করে আলামত উদ্ধার করা হয়।

অভিযানে আসামির হেফাজত থেকে একটি কালো রঙের পলিথিনের ভেতর তিনটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা মোট ৪৫০ পিস হালকা কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়াও মাদক কারবারে ব্যবহৃত একটি টেকনো ক্যামন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি সিম্ফোনি বাটন মোবাইল ফোন এবং মাদক কারবার নজরদারিতে ব্যবহৃত হিকভিশন ব্র্যান্ডের একটি ডিভিআর, দুটি বুলেট সিসি ক্যামেরা, একটি ডোম সিসি ক্যামেরা ও একটি মিনি বুলেট সিসি ক্যামেরা জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম জানান, আটক মাদক ব্যবসায়ী তার মাদকের ব্যবসা নির্বিঘ্নে পরিচালনার জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করতেন। সিসিটিভি সিস্টেমটি জব্দ করা হয়েছে। এছাড়া সিসিটিভির রেকর্ডকৃত ফুটেজ খতিয়ে দেখে এই কারবারে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]