শেরপুরের নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) মহাসপ্তমীর পুণ্যলগ্নে পৌর শহরের কর্মকারপট্রি শারদীয় দুর্গা মন্দিরে পূজা উদযাপন কমিটির উদ্যোগে এসব বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কর্মকারপট্রি পূজা উদযাপন কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিধান কর্মকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি নিরঞ্জন কর্মকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি শ্রী অসীম দত্ত (হাবলু) ও দীনবন্ধু ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী জয়জিৎ দত্ত (শ্যামল), সহসাধারণ সম্পাদক শ্রী হারাধন কর্মকার, দপ্তর সম্পাদক বিপ্লব দে (কেটু), সহসাংগঠনিক সম্পাদক শ্রী চন্দন কর্মকার, কোষাধ্যক্ষ শ্রী মিন্টু কর্মকার, সহকোষাধ্যক্ষ শ্রী মিঠু ঘোষ, সহদপ্তর সম্পাদক শ্রী পিন্টু কর্মকার, প্রচার সম্পাদক শ্রী গৌতম কর্মকার (গোপাল), সহপ্রচার সম্পাদক ডা. গোবিন্দ ঘোষ ও মহিলা বিষয়ক সম্পাদক কৃষ্ণা ঘোষসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই তাঁদের এই উদ্যোগ। তাঁরা সম্প্রীতি, শান্তি ও মঙ্গলময় পরিবেশে সবার দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর