• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৩:৫৭ দুপুর

স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের বাজারে গ্যালাক্সি এ০৮ এলটিই স্মার্টফোন এনেছে স্যামসাং বাংলাদেশ। মাঝারি দামের এই স্মার্টফোনে রয়েছে দ্রুতগতির পারফরম্যান্স, দীর্ঘমেয়াদী ব্যবহার উপযোগী ডিজাইন, স্মার্ট এআই সুবিধা এবং দৈনন্দিন কাজের উপযোগী বিভিন্ন ফিচার।

মিডিয়াটেক হেলিও জি৯৯ প্লাস প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম, ওয়ান ইউআই ৯ এবং দ্রুতগতির এলপিডিডিআর৫এক্স মেমোরির সমন্বয়ে তৈরি করা হয়েছে গ্যালাক্সি এ০৮ এলটিই। ব্যবহারকারীদের দৈনন্দিন অ্যাপ ব্যবহার, বিনোদন, যোগাযোগ, গেমিং ও একসঙ্গে একাধিক কাজ করার অভিজ্ঞতাকে আরও সহজ করবে এটি।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের (এমএএইচ) ব্যাটারি। এছাড়া রয়েছে আইপি৬৪ রেটিং, যা ডিভাইসটিকে ধুলাবালি ও পানি থেকে সুরক্ষিত রাখবে।

স্মার্টফোনটির সফটওয়্যার ও নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে স্যামসাং। গ্যালাক্সি এ০৮ এলটিইতে ছয়টি বড় অপারেটিং সিস্টেম আপডেট এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। পাশাপাশি, হার্ডওয়্যারভিত্তিক স্যামসাং নক্স ভল্ট নিরাপত্তাব্যবস্থা ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখবে।

আরও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধা। এর সার্কেল টু সার্চ ফিচারের সাহায্যে স্ক্রিনে থাকা যেকোনো বিষয় সম্পর্কে সরাসরি খোঁজ করা যাবে। এছাড়া, এআই ওভারভিউয়ের সাহায্যে যেকোনো প্রয়োজনীয় তথ্য সহজে ও দ্রুত জানা যাবে। কাজের সুবিধা বাড়াতে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে জেমিনি ও পারপ্লেক্সিটির মাল্টি-এজেন্ট সুবিধা। ডার্ক ব্লু, সিলভার ও গ্রিন রঙে স্যামসাংয়ের অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে গ্যালাক্সি এ০৮ এলটিই।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]