• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:২৯ রাত

কুমিল্লায় সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ও যাত্রাপুর ইউনিয়ন যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা যুবদল।

সোমবার (১৯ অক্টোবর) মুরাদনগর উপজেলার যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ ও সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদের স্বাক্ষরিত একটি নোটিশ এ তথ্য জানানো হয়।

শোকজ পাওয়া ২যুবদল নেতা হলেন নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মিয়া ও যাত্রাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদিম হায়দার। উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওয়াসিম মিয়া ও নাদিম হায়দার সংগঠনের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের ভাবমূর্তি নষ্ট হওয়ায় এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে ওই নেতাকে আগামী ০৭ দিনের মধ্যে সশরীরে উপজেলা যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,ও সদস্য সচিবের সম্মুক্ষে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানো নোটিশ দেওয়া হল। নোটিশে উল্লেখ করা হয়েছে, মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ও যাত্রাপুর ইউনিয়ন যুবদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে আপনারা যুবদলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন মর্মে উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির নিকট অভিযোগ উত্থাপিত হয়েছে।

এমতাবস্থায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ০৭ দিনের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের সম্মুক্ষে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ নির্দেশ দেওয়া হল।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]