• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:৩০ রাত

বুড়িচংয়ে বালতি থেকে দুধ ফেলে দিল মুরগি; ক্ষিপ্ত অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচংয়ে বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেওয়াকে কেন্দ্র করে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সুমাইয়া ইসলাম রুমিকে (২১) পেটে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইমতিয়াজ আহমেদ বায়েজিদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিকেলে নিহতের পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় হত্যার অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।

নিহত সুমাইয়া ইসলাম রুমি শ্রীমন্তপুর গ্রামের প্রবাসফেরত ইমতিয়াজ আহমেদ বায়েজিদের স্ত্রী। তাঁদের ১৯ মাস বয়সী বারিহা আক্তার নামে একটি কন্যাসন্তান রয়েছে। রুমির বাবার বাড়ি একই উপজেলার রাজাপুর উত্তরপাড়ায়। তিনি ওই এলাকার নুরুল ইসলাম হুজুরের মেয়ে।

নিহতের পরিবারের অভিযোগ, ২০২৩ সালে শ্রীমন্তপুর গ্রামের ফুল মিয়ার ছেলে ইমতিয়াজ আহমেদ বায়েজিদের সঙ্গে সুমাইয়া ইসলাম রুমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

নিহতের মামা সোলেমান জানান, রোববার রাত ৯টার দিকে রুমি তাঁর মা রিনা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর স্বামী ইমতিয়াজ ক্ষিপ্ত হয়ে অন্তঃসত্ত্বা রুমির পেটে লাথি মারেন বলে অভিযোগ করেন তিনি। এতে রুমির মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর স্বামী ও শাশুড়ি জোহুরা খাতুন ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেন। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।

খবর পেয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে নিহতের স্বামী ইমতিয়াজ আহমেদ বায়েজিদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা/মামলা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]