চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে প্রতিমা বিসর্জন উৎসবে অংশ নিতে গিয়ে অতিরিক্ত বাংলা মদ পান করে অসুস্থ হয়ে পড়েছেন নয়ন (২৫) নামের এক যুবক। পরে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিষ্ণুপুর গ্রামে প্রতিমা বিসর্জন কার্যক্রম চলাকালে অতিরিক্ত পরিমাণে বাংলা মদ পান করেন ওই গ্রামের সুশান্তের ছেলে নয়ন। মদ পানের কিছুক্ষণের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এ সময় তাঁর দুলাভাইসহ স্থানীয় কয়েকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারীন মৌ তাঁকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বর্তমানে নয়ন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর