• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ দুপুর

কোলবালিশে কাঁথা ঢেকে বাবা-মাকে ফাঁকি, মধ্যরাতে দুই শিশু উদ্ধার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোল বালিশ কাথা দিয়ে ঢেকে বাবা মাকে ফাঁকি দিয়ে রাত ১১টায় বাসা থেকে বের হয়ে যায় নূর (৭) ও তানহা (১২) নামে দুই কন্যা শিশু। তাদের উদ্দেশ্য ছিল পায়ে হেটে খালার বাড়ি কুমিল্লা যাবে। বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে গিয়ে পথ হারিয়ে ফেলেন তারা। এরপর রাত ১২ টায় ফতুল্লা থানা পুলিশের টহল টিম কান্না শুনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকা থেকে দুই শিশুকে উদ্ধার করেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, রাত ১২টায় দুই শিশুকে লিংক রোডে কান্না করতে দেখে তাদের কাছে যাই। এরপর তাদের পরিচয় চানতে চাইলে তাদের নাম বাবার নাম ছাড়া কিছুই বলতে পারেন না। শুধু ওই দিক থেকে আসছে বলতে পারেন।

কেন আসছো জানতে চাইলে শিশু তানহা বলেন, নুর তার চাচাতো বোন। তাকে নিয়ে পায়ে হেটে তার খালার বাড়ি কুমিল্লা যাবে। তখন থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিষয়টি জানালে তিনি শিশুদের বাড়ি খোঁজার চেষ্টা করতে বলেন। এরপর শিশুদের দেখনো মতে ফতুল্লার সস্তাপুর কায়েমপুর, ইসদাইর এলাকাসহ অন্তত ৭/৮ কিলোমিটার পায়ে হেটে খুজি।

রাত ৪টায় ১২ বছর বয়সী শিশু কন্যা তার স্কুলের নাম বলেন। এরপর ফতুল্লার উত্তর মাসদাইর গ্লোরি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে নিয়ে গেলে সে তার বাসা দেখিয়ে দেয়। তারা স্বপরিবারে উত্তর মাসদাইর সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

এসআই শামীম জানান, শিশুদের বাসায় গিয়ে দেখা যায় তাদের বাবা মা গভীর ঘুমে। ডেকে উঠানো পর জানতে চাওয়া হয় তাদের শিশু কন্যা কোথায়। তখন বাবা মা ঘরে গিয়ে দেখেন কোল বালিশের উপর কাথা দিয়ে ঢাকা কিন্তু সন্তান নেই। এ দৃশ্য দেখেই বাবা মা উচ্চ শব্দে কান্না করতে থাকেন।

এতে আশপাশের লোকজন ঘুম থেকে উঠে এসে ভিড় জমায়। এরপর দুই শিশুকে তাদের বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]