চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে সন্ত্রাসীবিরোধী আইনে দায়েরকৃত মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় এজাহারনামীয় আসামি পৌর যুবলীগ নেতা মো. হোসেন(২৪), পোপাদিয়া ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন (১৯) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সোবহান ফোরকানকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর