• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০২:৫৬ দুপুর

পঞ্চগড়ে ভেজাল কীটনাশকের প্রভাবে ৩ বিঘা জমির করলা নষ্টের অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর তেলিপাড়া এলাকার চাষী ইসলাম উদ্দিন  প্রায় ৩ বিঘা জমিতে করেছিলেন করলার চাষ, সতেজ সবুজ বাগানে ফলনও হয়েছিল দারুন সবে দুই দফা বিক্রি করেছেন। এর মধ্যেই ভেজাল কীটনাশক প্রয়োগ করে পুরো করলা ক্ষেত ঝলসে গেছে বলে দাবি করেছেন ওই কৃষক।

একই সাথে গাছের ডগা মরে গেছে, এক বিঘা জমির পুরো করলা ক্ষেত ঝলসে নষ্ট হয়ে গেছে, বিবর্ণ হয়ে ঝরে যাচ্ছে ফল, ক্ষেতের এমন হালে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।

কৃষক ইসলাম উদ্দিনের অভিযোগ আটোয়ারী উপজেলা সদরের ফকিরগঞ্জ বাজারের কীটনাশক ব্যবসায়ী আনিছুর রহমানের দোকান থেকে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের এম পেড নামক জৈব বালাইনাশকের ১০০০ মিলির বোতল ক্রয় করেন ১১০০ টাকা দিয়ে।

গত ১৮ অক্টোবর জমিতে নিয়ম মতো স্প্রে করেন তিনি, পরদিন থেকেই গাছগুলো বিবর্ণ হতে শুরু করে, বৃহস্পতিবার জমিতে গিয়ে দেখেন তার প্রায় ৩ বিঘা জমির করলা বাগান ঝলসে গেছে, নষ্ট হয়ে গেছে সব ফলন।

বালাইনাশক কেনার আগে প্রতিনিধি ঘন ঘন আসলেও এখন তার দেখা মিলছে না। অন্যদিকে কীটনাশকের দোকানদারও দায় নিচ্ছেন না। অসহায় কৃষক ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে ঘুরছে।

তিনি বলেন, এম পেড নামের বালাইনাশক দেয়ার পরেই আমার ৩ বিঘা জমির করল্লা বাগান নষ্ট হয়ে গেছে, এখানে আর ফলন হবে না, গাছ মরে গেছে, আমার দেড় লাখ টাকার বেশি খরচ হয়েছে। ধার দেনা করে আবাদ করেছিলাম, এখন আমি এই লোকসান সামলাবো কি করে? যারা এমন ভেজাল বালাইনাশক বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

স্থানীয় কৃষক ফারুক হোসেন বলেন, আমাদের এলাকায় সবচেয়ে ভালো ফলন হয়েছিল ইসলাম উদ্দিনের বাগানে, অথচ এই বালাইনাশক দেয়ার পরেই পুরো বাগান নষ্ট হয়ে গেছে এর ক্ষতিপূরণ কে দেবে, সরকারকে এমন ভেজাল বালাইনাশক প্রতিরোধে এখনি ব্যবস্থা নিতে হবে।

আব্দুল কুদ্দুস নামে আরেক কৃষক বলেন, ইদানিং নামে বেনামে বহু কীটনাশকের প্রতিনিধি এলাকার সহজ সরল কৃষকদের ভুলভাল বুঝিয়ে তাদের তৈরি পণ্য কিনতে বাধ্য করে, পরে যখন তাদের ওষুধে কৃষকের ক্ষতি হয় তখন তাদের আর খোঁজ খবর পাওয়া যায় না।

কীটনাশক বিক্রেতা আনিছুর রহমান লেবু বলেন, এই বালাইনাশক আরও অনেক কৃষক নিয়েছে তাদের তো কোন ক্ষতি হয়নি। নিশ্চয়ই তিনি ঠিকভাবে স্প্রে করতে পারেন নি।

বালাইনাশক কোম্পানি পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের আটোয়ারী উপজেলার এসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার সবুজ আলী বলেন, ওই কৃষকের ওখানে এমনটি কেন হয়েছে বুঝতে পারছি না, তিনি হয়তো ওই ওষুধের সাথে অন্য কোন ওষুধ মিশিয়ে স্প্রে করেছেন।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদের নাম্বারে বার বার কল করলেও তিনি কল রিসিভ করেন নি।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]