নড়াইলের নড়াগাতিতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বাঐসোনা দক্ষিণ ডুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-নড়াগাতি থানার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে আশিক শেখ (৪০) ও একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে অহিদুল ইসলাম শেখ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলীর তত্ত্বাবধানে এসআই এফ. এম. তারেক ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বাঐসোনা দক্ষিণ ডুমুরিয়া গ্রামের আশিক শেখের বাড়ির সামনে রাস্তার উপর থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, 'এ ঘটনায় নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর