সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করা, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে চুয়াডাঙ্গায় তিন দিনের সরকারি সফর করছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) আবু হেনা মো. মুস্তাফা কামাল।
সফরের অংশ হিসেবে রোববার (২৫ অক্টোবর) সকালে আলমডাঙ্গা উপজেলায় প্রশিক্ষণরত কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে আলমডাঙ্গা পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থানে সার বিক্রির দোকান ও গুদাম পরিদর্শন করে সার মজুত, বিক্রি ও সরবরাহ পরিস্থিতি যাচাই করেন।
গত শুক্রবার (২৩ অক্টোবর) শুরু হওয়া এ সফর রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত চলে। সফরকালে জেলার বিভিন্ন এলাকার সার ডিলারদের দোকান ও গুদাম পরিদর্শনের পাশাপাশি কৃষক, সার ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন যুগ্ম সচিব। এ সময় সার মজুত ও বিক্রির সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
রোববার আলমডাঙ্গায় পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সার দোকান ও গুদামের মালিকেরা।
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা, কৃষকদের কাছে সারের নিয়মিত সরবরাহ বজায় রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে এ পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর