নড়াইল শহরে পণ্যের ওজনে কম দেওয়ার অভিযোগে তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল নার্সিং কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল নার্সিং কলেজ রোড এলাকার পদ্মা বেকারীকে ১০ হাজার টাকা, মাহমুদা ফুডকে ২ হাজার টাকা, আল আমিন বেকারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, ‘পুরাতন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর