দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।
আদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।
এ ছাড়া বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে।
৮৫ জন সাব-রেজিস্ট্রারের নামের তালিকা হলো:
মো. নোয়াজ মিয়া, মো. আববার ইবনে রহমান, মুহাম্মদ সাদ্দাম হোসেন খান, মাহবুবুর রহমান, আবদুল্লাহ আল মামুন, কামরুজ্জামান কবির, আবদুল কাদির, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, রাফায়েল ফাতেমী, মো. নাজমুল হাসান, আখলিমা ইয়াসমিন, মোহাম্মদ মিরাজ উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোহাম্মদেনুর রহমান, মো. খায়রুল বাশার, শামস জামান রাহী, মোহাম্মদ ইমরুল খোরশেদ, মো. আরিফুর রহমান, এস. এম. আদনান নোমান, মো. হাফিজুর রহমান, মো. আখলাকুর রহমান, মো. জাহিদুল হক, মো. সাজ্জাদ হোসেন, মো. সোহেল রানা, মো. সাদ্দাম কবির, মো. শাহাদাত হোসেন, অজিত কুমার, স্বপ্না বিশ্বাস, মেসবাহ উদ্দিন আহমদ, নারায়ণ মণ্ডল, সোনালী খাতুন, শারমিন সুলতানা, আহসিন রহমান সনি, ফারহানা আক্তার, মো. সিফাতুল্লাহ, মো. রফিকুল ইসলাম, মো. জাহিদ হাসান, মো. মাসুদ রানা, মোহাম্মদ মোতাহিরুর রহমান, আজমেরী নিক্কী, মো. রফিকুল ইসলাম, মো. সাখাওয়াত হোসেন, মো. তফাজ্জল হোসেন, মো. মিনহাজুর রহমান, মো. জয়নাল আবেদীন, নূরজাহান রহমান, নুরুল আবছার, আসমা আক্তার, মো. মোবারক হোসেন, মো. ইকবাল হোসেন, মাহফুজুর রহমান, মো. মনিরুজ্জামান, কাউসার খান, মো. সিরাজুল ইসলাম, খালেদা সুলতানা, মেহেদী হাসান, গোলাম মোস্তফা, অমর কুমার বার, অজয় কুমার সাহা, অমিত মঙ্গল চাকমা, রাসেল মল্লিক, গোবিন্দ সাহা, এস. এম. আবু মুছা, মোহাম্মদ হানিফ, মনিয়া রায়, রিপন চন্দ্র মণ্ডল, রাজীব মজুমদার, সর্মিলা আহমেদ শম্পা, আলী আজগর, নাজনীন জাহান, ফরিদা আক্তার, টিনু চাকমা, জাহিদুর রহমান, উম্মে সালমা, রিপন চন্দ্র মণ্ডল, মো. শাহিন আলম, মো. মোরশেদ আলম, খন্দকার আহসানুল হক, মিনহাজ উদ্দিন, মো. মোজাফফর হোসেন, মো. রায়হান হাবিব, আহসানুল হাবিব, খন্দকার মেহবুবুল ইসলাম, শেখ নাছিমুল আরিফ, মাহফুজুর রহমান।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর