• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
অদ্বৈত কুমার আকাশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ১২:১২ দুপুর

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার নন্দীগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান খোকা (৬০) ও রাবেয়া আক্তার মিতু (৩৩) নামে দুজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) এসব দুর্ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় তাঁদের মৃত্যুর খবর জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পালি গ্রামের ভুস্কুর পালি-সংলগ্ন হাটকড়ই সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহমান খোকা গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তিন যুবকও আহত হন। পরে স্থানীয় লোকজন আব্দুর রহমানকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি পালি গ্রামের মৃত ইছার উদ্দীনের ছেলে।

অপরদিকে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের পণ্ডিতপুকুর এলাকার কুচিয়ার মাথায় চলন্ত অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন রাবেয়া আক্তার মিতু (৩৩)। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। মিতু উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের শাকিল আহম্মেদের স্ত্রী।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনার বিষয়টি জেনেছি। এ দুটি ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে"।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]