• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:৩০ সকাল

নেতানিয়াহুকে পদত্যাগ করে রাজনীতি ছাড়ার আহ্বান আইজেনকোটের

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। তিনি দাবি করেছেন, দেশটির জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব অব্যাহত রাখার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষে নিজ দলের সদর দপ্তরে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন আইজেনকোট। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের রাষ্ট্র এবং নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

ইসরায়েলের প্রধান টেলিভিশন চ্যানেলগুলোর বুথফেরত জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে সবচেয়ে বড় দল হিসেবে দেখানো হয়েছে। তবে এসব জরিপের পূর্বাভাস অনুযায়ী, সরকারপন্থি ও নেতানিয়াহুবিরোধী—কোনো শিবিরই পার্লামেন্ট নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। ফলে সরকার গঠনের হিসাব-নিকাশে দুই আরব-নেতৃত্বাধীন দলের আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আইজেনকোট বলেন, বুথফেরত জরিপের ফলাফল এখনো চূড়ান্ত নয়। আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। তবে তাঁর দাবি, নেতানিয়াহুর বিরোধী শিবিরে আরও বড়, শক্তিশালী ও দায়িত্বশীল জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন এবং নেতানিয়াহুর জোট তাদের আস্থা হারিয়েছে। ইসরায়েলের জনগণ নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহুকে জনগণের রায় মেনে নিয়ে রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আইজেনকোট বলেন, এত বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণের পর আবার নির্বাচন আয়োজন করা ভুল হবে।

সরকার গঠনের পরিকল্পনা আইজেনকোটের

ভবিষ্যৎ সরকার গঠনের বিষয়ে আইজেনকোট বলেন, তিনি এমন একটি জায়নবাদী সরকার গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, যা সমাজের সব শ্রেণি ও অংশের মানুষের সেবা করবে।

তিনি জানান, তাঁর পরিকল্পিত সরকার সর্বজনীন সামরিক নিয়োগের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। পাশাপাশি হামাসকে ভেঙে দেওয়ার লক্ষ্যেও কাজ করবে। সমাজের সব অংশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের স্বীকৃতি দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

নিরাপত্তা বাহিনী ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে আইজেনকোট বলেন, রাষ্ট্র ও ইসরায়েলের নাগরিকদের স্বার্থকে প্রাধান্য দিয়েই তাঁদের দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব এড়িয়ে যাওয়া, ব্যর্থতা ও মিথ্যার যুগের অবসান ঘটেছে। তাঁর ভাষায়, এটি কোনো একটি পক্ষের অন্য পক্ষের বিরুদ্ধে বিজয় নয়; বরং ইসরায়েলের সমগ্র জনগণের বিজয়।

তবে বুথফেরত জরিপের ফলাফল এখনো চূড়ান্ত নয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হলে পার্লামেন্টে আসন বণ্টন এবং নতুন সরকার গঠনের সম্ভাবনা আরও স্পষ্ট হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com