• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
এহসানুল হক মিয়া
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:১০ রাত

নগরকান্দায় অসুস্থ সাংবাদিকের পাশে সাবেক এমপি প্রার্থী 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরের নগরকান্দায় জটিল রোগে আক্রান্ত সিনিয়র সাংবাদিক বোরহান আনিসের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও সমাজসেবক মুফতি রায়হান জামিল। অসুস্থ সাংবাদিকের বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা ও প্রয়োজনীয় বাজারসদাই কেনার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছেন তিনি।

সাংবাদিক বোরহান আনিস দৈনিক সমকাল ও দৈনিক ইত্তেফাকের নগরকান্দা প্রতিনিধি এবং নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন তিনি। তাঁর উভয় কিডনি অকার্যকর হয়ে পড়ায় নিয়মিত ডায়ালিসিসসহ ব্যয়বহুল চিকিৎসা নিতে হচ্ছে। তবে অর্থসংকটে তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে অসুস্থতার খবর পেয়ে নগরকান্দায় তাঁর বাড়িতে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি রায়হান জামিল। এ সময় তিনি বোরহান আনিসের শারীরিক অবস্থার খোঁজ নেন, তাঁকে সান্ত্বনা দেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করেন।

মুফতি রায়হান জামিল বলেন, “সাংবাদিক বোরহান আনিসের জটিল রোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে আমি তাঁর বাড়িতে ছুটে এসেছি। তাঁকে সান্ত্বনা দিয়েছি এবং মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছি। সামর্থ্য অনুযায়ী তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দুনিয়া ক্ষণস্থায়ী। দুদিন আগে কিংবা পরে আমাদের সবাইকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি পেয়েছেন মুফতি রায়হান জামিল। তাঁর উদ্যোগে গত বছরের ১৭ সেপ্টেম্বর ১০ টাকা কেজি দরে ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয় বলে জানা গেছে। এসব ব্যতিক্রমী উদ্যোগ দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এ ছাড়া গভীর রাতে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে এক বস্তা চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগও প্রশংসিত হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com