বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মায়ানমার সীমান্ত থেকে উদ্ধার করা ৭ লক্ষ ৪৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য ২২ কোটি ২৯ লক্ষ ১৭ হাজার টাকা। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটেলিয়ান সদরে এসব মাদকদ্রব্য গুলো ধ্বংস করা হয়।
এ সময় বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটেলিয়ান এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন সহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান বিভিন্ন সময়ে নাইক্ষ্যংছড়ি মায়ানমার সীমান্তের তুমব্রু, ঘুনধুম, লেম্বুছড়ি, সোনাইছড়ি ফাত্রাঝিরি বাইশফাড়ি সহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে ১১ বিজিবির সদস্যরা।
এছাড়া গত এক বছরে বিজিবির ১১ ব্যাটালিয়ন সীমান্ত এলাকা থেকে ৭৩ কোটি ১১ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসব ঘটনায় মাদক চোরা চালানোর সাথে জড়িত ৪৪ জনকে আটক করা হয়। বিজিবি নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির জানিয়েছেন সীমান্তে মাদকবিরোধী নিদর্শনা বাস্তবায়নে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রেখে সর্বোচ্চ অভিযান কার্যক্রম পরিচালনা করছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর