• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
সোহাগ মাতুব্বর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৩:১৮ দুপুর

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২৫০ বস্তা সরকারি সারসহ আওয়ামী লীগ নেতা আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে পাচারকালে ২৫০ বস্তা সরকারি ডিএপি সারবোঝাই একটি ট্রাকসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং 'মেসার্স হাওলাদার ট্রেডার্স'-এর স্বত্বাধিকারী।

তিনি চান্দ্রা ইউনিয়নে বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত একজন নিবন্ধিত সার ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, গভীর রাতে ২৫০ বস্তা সরকারি ডিএপি সারবোঝাই ট্রাকটি সন্দেহজনকভাবে যাতায়াত করার সময় স্থানীয় জনতা তা আটকে দেয়। এ সময় একটি প্রভাবশালী চক্র বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও উত্তেজিত জনতা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে খবর দেয়।

সংবাদ পেয়ে ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন এবং ভাঙ্গা থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে জনতা ও প্রশাসনের সহায়তায় সারবোঝাই ট্রাক, ডিলার ইলিয়াস হাওলাদার এবং ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন জানান, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সারবোঝাই ট্রাকসহ ডিলার ও হেলপারকে পাই। সারগুলো ভাঙ্গা থেকে অন্যত্র পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং তার ডিলারশিপ বাতিলের আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটককৃত ডিলার ও হেলপার সারবোঝাই ট্রাকসহ বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান জানান, সরকারি সার পাচারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান বলেন, "রাতের আঁধারে ২৫০ বস্তা সরকারি ডিএপি সার পাচারকালে জব্দ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির সারের ডিলারশিপ পুরোপুরি বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com