মোংলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন নারী রয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকার শ্রম কল্যাণ রোডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো রুমি ইসলাম, পারভেজ, ময়না ও ফাতেমা। তাঁদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। তাঁরা সবাই ওই এলাকার বাসিন্দা।
অভিযানে উদ্ধার করা ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের উদ্ধার করা গাঁজাসহ থানায় হস্তান্তর করে এসআরবি-৬।
বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর