• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ রাত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার অভিযোগ জামায়াতের

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তাহসিফের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে অবহেলার জন্য কেউ দায়মুক্তি পেতে পারেন না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিমানবাহিনীর সাবেক একজন কর্মকর্তার এভাবে মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। তাঁর অভিযোগ, এ ঘটনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে। এর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, যেসব সংস্থা বিমানবাহিনীর সাবেক একজন কর্মকর্তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারাই বিরোধী দলের নেতাদের নামে ভুয়া, কাল্পনিক ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি হাস্যকর বলে মন্তব্য করেন।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি আরও বলেন, তাহসিফের পরিবার যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com