• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ১১:২৮ রাত

পঞ্চগড়ে রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কারচুপির অভিযোগ, পুনর্গণনার দাবি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পঞ্চগড়ে রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনের ১৩ দিন পর ভোট কারচুপি অনিয়মের অভিযোগ তুলেছেন নির্বাচনে পরাজিত কয়েকজন অংশগ্রহনকারী প্রার্থী। ভোট পূন:গননা করে ফলাফল বাতিলের দাবী জানিয়েছেন পরাজিত প্রার্থীরা। ভোট কারচুপি অনিয়ম করে ভোট বাতিল, এজেন্ট আসার আগেই ব্যালট বাক্স খালি না দেখানো সহ নানা অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থীরা।

ভোট আয়োজনের নির্বাচন কমিশনে পূন:গননার জন্য লিখিত অভিযোগ করার ১৩ দিন অতিবাহিত হলেও বিষয়টি সমাধান না হওয়ায় উপায় না পেয়ে সংবাদ সম্মেল করেন পরাজিত প্রার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে পঞ্চগড় জেলা শহড়ের জাতীয় গণতান্ত্রিক পার্টি জগপা কার্য্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পরাজিত সভাপতি পদে পরাজিত আব্বাস আলী, সহ-সভাপতি পদে মই মার্কার প্রার্থী হাসান আলী বাবু, সাধারন সম্পাদক আনারস মার্কার প্রার্থী রশিদুল ইসলাম, দপ্তর সম্পাদক তালাচাবি মার্কার প্রার্থী ফারুক আলম কার্যকরি সদস্য প্রার্থী মকসেদ আলী, সহ শ্রমিক ইউনিয়নের কয়েকজ সদস্য উপস্থিত ছিল।

সংবাদ সম্মেলন ক্যামেরার সামনে সহ-সভাপতি পদে পরাজিত প্রার্থী হাসান আলী বাবু জানান অবৈধভাবে আমাকে ভোট দেওয়া ব্যালট পেপার বাতিল করে আমাকে তিন ভোটে পরাজিত দেখানো হয়। এখানে আমাকে ভোট দেওয়া ব্যালট পেপার বাতিল করে সুক্ষভাবে কারচুপি করে পরাজিত দেখানো হয়। আমি তিব্র নিন্দা প্রতিবাদ জানাই। কারন নির্বাচন কমিশন কৌশলে আমাকে পরাজিত করেছেন আমি ভোটে বিজয়ী হয়েছি। ফলাফল প্রদানের কিছুক্ষনের মধ্যে আমি ব্যালট পূন:গননা আবেদন করেও সহকারী নির্বাচন কমিশনার সুভাস চন্দ্র রায় তালবাহানা করছেন। অবিলম্বে ভোটের ফলাফল বাতিল করে পূন:গননার দাবী জানাচ্ছি।

সাধারন সম্পাদক পদে পরাজিত প্রার্থী রশিদুল ইসলামে জানান আমাদের এইবারের ভোট কারচুপি হয়েছে আমার এজেন্ট আসার আগেই ভোটগ্রহন শুরু হয়েছে সেই সাথে নির্বাচনটিকে বিতর্কিত নির্বাচন হয়েছে। ব্যালট বাক্স আগে দেখানো হয়নি। এজন্য ভোটের ফলাফল বাতিল করে পূনরায় সাধারন সম্পাদক পদে ভোটের ব্যালট বাক্স পুন:গননার দাবী জানান।

পরাজিত কার্যকরি সদস্য পদের প্রার্থী মকসেদ আলী জানান তিনি বলেন কার্যকরি সদস্য পদে ব্যালটে তিনটি সিল মারার কথা কিন্ত কোন কোন ভোটার একটি বা দুইটি সিল মেরেছেন অথচ তাদের ব্যালট বাতিল করা হয়নি। এলোমেলো ভোট গননা করে আমাকে পরাজিত দেখানে হয়েছে। আমি ভোটের ফলাফল বাতিল চাই সেই সাথে ভোট গননার দাবী জানাই। এ সময় সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থীরা ভোট কারচুপি বা অনিয়মের জন্য সহকারী নির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র রায়কে দায়ী করেন সংবাদ সম্মেলনে উপস্থিত সদস্য পরাজিত প্রার্থীরা। উল্লেখ যে গত ১৬ অক্টোবর পঞ্চগড় সদর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন (রোজি:১৪১১) এর ত্রিবার্ষিক নির্বাচন জেলা শহড়ের এভারেস্ট প্রি ক্যাডেট স্কুলে সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে ওই দিন রাত আটটার দিকে ফলাফল ঘোষনা করা হয় ।

পরে ওই রাতেই ফলাফল বাতিল চেয়ে ভোট পূনগননার লিখিত আবেনদ করে পরাজিত প্রার্থীরা। উল্লেখ যে রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ২০২৬ সালের ত্রিবার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা পরিষদের প্রশাসক সহকারী নির্বাচন কমিশনার হিসেবে প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায় , আব্দুল মজিদ, নুরুল ইসলাম দায়িত্ব পালন করেন। সংবাদ সম্মেলন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এ মজিদ সাংবাদিকদের জানান আসলে পূন:গননার আবেদন পাওয়ার পর আমি সুভাষ চন্দ্র রায়কে নির্দেশ দিয়েছি আইন অনুযায়ী ব্যালট পূনরায় গননার জন্য।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com