নেত্রকোনা সংবাদদাতা নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন (৪০) ও তার পাঁচ বছর বয়সী ছেলে রাজিন নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, আট বছর বয়সী মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের লাউড়িবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে অপর মোটরসাইকেলের চালক সাফিক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শাহীন কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা এবং পেশায় দলিল লেখক ছিলেন।
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর