• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:০৮ রাত

বিশ্ব সঞ্চয় দিবস ২০২৬ উপলক্ষে স্বনির্ভর দলগুলোর সক্ষমতা বৃদ্ধি ও উপকরণ বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলি, স্বনির্ভর ও দুর্যোগসহনশীল জনগোষ্ঠী গড়ে তুলি। বিশ্ব সঞ্চয় দিবসের মূল চেতনাকে ধারণ করে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয়চর্চা, আর্থিক সচেতনতা এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবন কোয়ালিশনের আওতায় স্বনির্ভর দলগুলোর মধ্যে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) তারিখে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত এ কার্যক্রমে প্রতিটি স্বনির্ভর দলকে দলীয় নথিপত্র ও প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের জন্য ১টি ট্রাংক, ১টি ত্রিপল, ৩টি তালা এবং প্রতীকী সঞ্চয় উপকরণ হিসেবে ১টি মাটির ব্যাংক প্রদান করা হয়। প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিশেষ করে মাটির ব্যাংক বিতরণের মাধ্যমে দলীয় সদস্যদের মধ্যে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস, আর্থিক শৃঙ্খলা ও ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণের মানসিকতাকে উৎসাহিত করা হয়েছে। অন্যদিকে, প্রয়োজনীয় উপকরণগুলো দলীয় সম্পদ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিবিডিপি) নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন মিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোঃ ইব্রাহিম খান ও জনাব মোঃ মতিউর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুন্দরবন কোয়ালিশন, সিবিডিপির ফোকাল পারসন জনাব মোঃ রিয়াজুল ইসলাম এবং প্রজেক্ট অফিসার জনাব আমিরুল ইসলাম।

লোকালি লেড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দ্য বাংলাদেশ কোস্টাল রিজিয়ন (LLDRR) প্রকল্পটি মার্গারেট এ. কারগিল ফিলানথ্রপি (MACP)-এর অর্থায়নে, The Share Trust Inc.-এর সহযোগিতায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পে হোস্ট সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে আভাস (AVAS)।

আমাদের প্রত্যাশা, নিয়মিত সঞ্চয়, শক্তিশালী সাংগঠনিক ভিত্তি, স্থানীয় নেতৃত্ব ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠী আরও স্বনির্ভর, সংগঠিত ও দুর্যোগসহনশীল হয়ে উঠবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]