জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে র্যালি, আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে সনদপত্র ও যুব ঋণের চেক প্রদানসহ ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল গফুর, ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সংগঠক সৈকত হোসেন, প্রতিভা যুব উন্নয়নের সংগঠক রাশিদুল ইসলাম ও সফল নারী নামিরা নেহা।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শিলা খাতুন। আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে সনদপত্র ও যুব ঋণের চেক এবং ফলজ বৃক্ষ বিতরণ করেন অতিথিবৃন্দ।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর