• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ০২:৩০ দুপুর

পাংশায় আব্দুল আজিজের ২৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আজিজ সরদারের ২৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পাংশা পৌরসভার চত্বরে পাংশা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালিত হয়।

পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আজিজ সরদারের ভাই

মোঃ শওকত আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ও পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রিংকুর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান।

এ সময় আরও বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির শামসুল আলম আকুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌর বিএনপির সভাপতি ও শিল্প বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান, মরহুম আঃ আজিজ সরদারের জ্যেষ্ঠ পুত্র ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম সরদার, ছোট ছেলে ও পাংশা শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুল আজিজ সরদারের রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব ও পাংশার রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর কর্মময় জীবন ও আদর্শ আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা শেষে পর্বে মরহুম আব্দুল আজিজ সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন পাংশা উপজেলা উলামা দলের সভাপতি বয়রাট মাজাইল সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত সবাই মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

এ সময় উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন এলাকার নেতা কর্মিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]