• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ০৩:২১ দুপুর

শেরপুরে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব ও ক্রীড়া কর্মকর্তা জাহিদ হাসান।

আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, এবং উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু এবং শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। এ ছাড়া আরও বক্তব্য দেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদসহ স্থানীয় যুব ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা যুবসমাজের উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বাংলাদেশ গঠনে তরুণ ও যুবদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে যুবদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]