এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে "সিলেট এমসি কলেজ" থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে মেহরাবুল ইসলাম। মেহরাব মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জুড়ী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এবং জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বিডি২৪ লাইভের জেলা প্রতিনিধি, স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম ও সরকারি শিক্ষিকা শিল্পী আক্তার দম্পতির ছেলে।
উল্লেখ্য, মেহরাব বিজ্ঞান বিভাগ থেকে বিএএফ শাহীন কলেজ শমশেরনগর থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ লাভ করেছিল। এছাড়া মেহরাব ৫ শ্রেণিতে জুড়ী উপজেলায় প্রথম স্থান অর্জন সহ সরকারি বেসরকারি বৃত্তি ছাড়াও দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন মেধা বৃত্তি পরীক্ষায় সাফল্য দেখিয়েছে। ভালো ফলাফলের পিছনে কলেজের শিক্ষক, মা-বাবা সহ সকল শিক্ষকদের অবদানের কথা বলেছেন।
ভবিষ্যতে যাতে লেখাপড়া শেষ করে ভালো মানুষের পাশাপাশি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করতে পারে সে লক্ষ্যে সকলের দোয়া চেয়েছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর