• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ সকাল

ভারতের বিপক্ষে ৩৪১ রান, বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার গ্লেন ফিলিপস। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৩৪১ রান করে এই কীর্তি গড়েন তিনি। রোববার হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৩৮ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে রেকর্ডটি নিজের করে নেন ফিলিপস।

শেষ ম্যাচে ভারতকে সাত উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। তবে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে ভারত। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল দলটি। শেষ দুই ম্যাচে জিতে ব্যবধান কমায় নিউজিল্যান্ড।

দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে আগের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের ফিল সল্টের দখলে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৩৩১ রান করেছিলেন তিনি। এবার ৩৪১ রান করে সল্টকে ছাড়িয়ে গেলেন ফিলিপস।

পুরো সিরিজেই ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। প্রথম তিন ম্যাচে তাঁর রান ছিল অপরাজিত ৮২, ৭০ ও ১৭। অকল্যান্ডে চতুর্থ ম্যাচে খেলেন ১০৭ রানের দুর্দান্ত ইনিংস। ওই ম্যাচে ৮৭ রানে জয় পায় নিউজিল্যান্ড। শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতক করে রেকর্ডের মুকুট পরেন ফিলিপস।

ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারেই ১৯৫ রান তুলে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছানোর সময় হাতে ছিল দুই ওভার। ফিলিপস অপরাজিত থেকে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তবে রান তাড়ার ভিত গড়ে দেন টিম সেইফার্ট।

দ্বিতীয় ওভারে ফিন অ্যালেন ফিরে যাওয়ার পর পাল্টা আক্রমণে যান সেইফার্ট। সিরিজের আগের চার ম্যাচে বড় ইনিংস না পেলেও শেষ ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেন ৩১ বছর বয়সী এই ওপেনার। ৫০ বলে ৯৩ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও পাঁচটি ছক্কা।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন সেইফার্ট। তবে ১৬তম ওভারে নিতিশ কুমার রেড্ডির বলে ব্যাটের কানায় লেগে বল স্টাম্পে আঘাত করলে থেমে যায় তাঁর ইনিংস। ফলে ১৮তম টি-টোয়েন্টি অর্ধশতক নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে।

এর আগে বল হাতে নিউজিল্যান্ডের জয়ের ভিত গড়ে দেন পেসার অ্যাডাম মিলনে। ১৯ রান দিয়ে চার উইকেট নেন তিনি। শুরুতেই ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে দলটিকে ১৯ রানে দুই উইকেটে চাপে ফেলেন মিলনে।

তবে সেখান থেকে ঘুরে দাঁড়ায় ভারত। ইশান কিশান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার তৃতীয় উইকেটে মাত্র ৭.১ ওভারে ৯৩ রান যোগ করেন। কিশান করেন ৬১ এবং আইয়ারের ব্যাট থেকে আসে ৫০ রান। এই জুটিতে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি হলেও মিলনের ফেরার পর ভারতের ইনিংসে ছন্দপতন ঘটে।

নিউজিল্যান্ডের হয়ে নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার দুটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে ভারত।

টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডে লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। আগামী বুধবার অকল্যান্ডে শুরু হওয়ার কথা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজেও মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]