• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৬:১৪ বিকাল

ঢাবির চারুকলায় সপ্তাহব্যাপী ভাস্কর্য প্রদর্শনী শুরু, ৬ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

সোমবার (২ নভেম্বর) চারুকলার ওসমান জামাল মিলনায়তনে ওই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের রয়েছে প্রায় ৭০ বছরের সমৃদ্ধ ঐতিহ্য। শিল্পী জয়নুল আবেদিন ও অধ্যাপক আবদুর রাজ্জাকের হাত ধরে গড়ে ওঠা এই বিভাগ থেকে বহু গুণী শিল্পী ও সৃজনশীল ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছেন। এই ঐতিহ্য ও সৃজনশীলতার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, প্রদর্শনীতে শিক্ষার্থীদের শিল্পকর্মে অসাধারণ সৃজনশীলতা ও ব্যতিক্রমী চিন্তার প্রতিফলন ঘটেছে। একটি সুন্দর শিল্পভাবনা বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক সামর্থ্যের চেয়ে সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী শক্তি বেশি গুরুত্বপূর্ণ। ভাস্কর্যের মাধ্যমে আমাদের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন-সংগ্রাম, শিক্ষা ও গবেষণার নানা দিক তুলে ধরা সম্ভব। এ ক্ষেত্রে ভাস্কর্য বিভাগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি শিক্ষার্থীদের শিল্পচর্চা ও সৃজনশীলতার এই ধারা আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অধ্যাপক আবদুস সালাম প্রদর্শনীতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং পুরস্কারপ্রাপ্তদের বিশেষ শুভেচ্ছা জানান। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, অধ্যাপক আবদুর রাজ্জাকের পুত্র আসিফ আহমেদ এবং ভাস্কর আইভি জামান। ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক মুকুল কুমার বাড়ৈ।

প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন এমএফএ দ্বিতীয় পর্বের শিক্ষার্থী সুপ্রিয় কুমার ঘোষ (নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার), বিএফএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. তাফসিরুল ইসলাম (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার), এমএফএ প্রথম পর্বের শিক্ষার্থী সুমিত রায় (ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার), বিএফএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাইজা ফাইরুজ (অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার), এমএফএ প্রথম পর্বের শিক্ষার্থী সুইটি আক্তার (অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার) এবং বিএফএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা আলম ইশা (শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার)। পুরস্কারপ্রাপ্ত সবাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, শিল্পী, সাবেক শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী আগামী ২ থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]