• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ দুপুর

টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গভীর সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন ছয় জেলে। নৌকায় জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন তারা। হঠাৎ আকাশ থেকে নেমে আসে বজ্রপাত। মুহূর্তেই বজ্রপাত আঘাত হানে তাদের নৌকায়। এতে মো. হোসেন (৪৫) নামের এক জেলে প্রাণ হারান। আহত হন নৌকায় থাকা অন্য পাঁচ জেলে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।

আহত পাঁচজন হলেন- আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তারাও উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।

নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে তারা ছয়জন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরতে সাগরে যান। মঙ্গলবার ভোররাতে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাদের নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন। অন্য পাঁচজনও আহত হন।

নৌকার মালিক আবদুল আমিন বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেনের মৃত্যু হয়েছে। তার বাঁ হাতে বজ্রপাতের আঘাত লাগে। তবে নৌকায় থাকা অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কানন বলেন, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, তাদের এলাকার একজন জেলে সাগরে বজ্রপাতে নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। নিহত ব্যক্তির স্বজনেরা টেকনাফে আসছেন। পরে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে বলে তারা জানিয়েছেন।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]