সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আলোচিত শাহিনুর সানাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণ থেকে মিরাজুল নামের এক জেলে তাকে শনাক্ত করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি হয়েছিলেন জেলে মিরাজুল। পরে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে তিনি ছাড়া পান বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকেই সুন্দরবনের জেলে ও বাওয়ালিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। মঙ্গলবার সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে মিরাজুলের সামনে শাহিনুর সানা পড়লে তিনি তাকে শনাক্ত করেন।
আটককৃত শাহিনুর সানা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী এলাকার মাওলা বক্স সানার ছেলে।
শাহিনুর সানার আটকের খবর ছড়িয়ে পড়লে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার জেলে ও বাওয়ালিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে বনদস্যুদের ভয়ে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া জেলেরা নানা ধরনের ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর