শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী বাজারের উসমান ষ্টোরে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে এই চুরি সংগঠিত হয়। ওই বাজারে ৩ জন পাহাড়াদার থাকার পরও সম্প্রতি এমন চুরি হওয়ার ঘটনায় ওই বাজারের ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
উসমান ষ্টোরের স্বত্বাধীকারী মো. উসমান আলী জানান, সোমবার রাত বারোটা পর্যন্ত তিনি দোকান পরিচালনা করার পর তার মনোহারী দোকান ঘরটি বন্ধ করে বাড়িতে চলে যান। পরে মঙ্গলবার সকাল দশটার দিকে ফের দোকানঘর খোলার সময় দেখতে পান তার দোকান ঘরের দুটি শাটার (ঝাপ) খোলা।
তিনি বলেন, ঝাপ খুলে চোরদল ঘরের ভেতরে প্রবেশ করে ক্যাশ ভেঙ্গে নগদ ১০/১২ হাজার টাকা, কয়েক প্রকার সিগারেট, তেল, সাবান, বিভিন্ন প্রকার কসমেটিক্স ও অন্যান্য মনোহারী মালামালসহ প্রায় দুই লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, এই চুরির ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর